শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় রাহিম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রতিনিধি   বুধবার, ১২ মার্চ ২০২৫
300 বার পঠিত
দুপচাঁচিয়ায় রাহিম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ রাহিম হত্যা মামলার আসামী দুপচাঁচিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহসভাপতি আকরাম হোসেন (৫২) কে গ্রেপ্তার করেছে ।

১১মার্চ মঙ্গলবার সন্ধ্যায় তালুচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সে পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লার মৃত আশরাফ আলীর ছেলে।


থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত এগার ১১নং আসামী আকরাম হোসেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, আকরাম হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।


Facebook Comments Box


Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!