সারা বাংলাদেশে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নামে সকল মৎস্যজীবী সমিতি বাতিল সহ জলমহাল ইজারা স্থগিত করার দাবীতে দুপচাঁচিয়া যুবসমাজের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কায়ছার আলী, নাজমুল হোসেন নাঈম।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী সহ যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে গঠিত মৎস্যজীবী সমিতিগুলো অতিদ্রত বাতিল করা না হলে আমরা বৃহত্তর কর্মসুচী দিবো।
Posted ৯:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia