রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের পুকুর ঘাট ও গাইডওয়ালের উদ্বোধন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
204 বার পঠিত
দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের পুকুর ঘাট ও গাইডওয়ালের উদ্বোধন

বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিবি) এর অর্থায়নে ও দুপচাঁচিয়া পৌরসভার বাস্তবায়নে দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের নির্মিত পুকুর ঘাট ও গাইড ওয়ালের উদ্বোধন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান প্রধান অতিথি হিসাবে পুকুর ঘাট ও গাইড ওয়ালের উদ্বোধন করেন।


পরে মন্দির চত্বরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)তৌহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান, উপ-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন এসআই মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর রেজানুর রহমান তালুকদার রাজিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এডিবির অর্থায়ে ৬লক্ষ ১৫ হাজার ৭শত টাকা ব্যয়ে দুপচাঁচিয়া পৌরসভা এ পুকুর ঘাট ও গাউডওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।


এদিন মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী মদনমোহন ব্রহ্মচারীর ৩৫তম তিরোধান উপলক্ষে কীর্তন সহ ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!