শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধন

আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
535 বার পঠিত
দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধন

দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন করা হয়েছে। আজ ৬মার্চ বৃহস্পতিবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মৌ-প্লাজার দ্বিতীয় তলায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক  পিএলসির নির্বাহী কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন ফিতা কেটে এ উপশাখার উদ্বোধন করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক  পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে এবং ব্যাংকের ডিএমডি ও কোম্পানীর সেক্রেটারী হুমায়ুন কবির এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক  পিএলসির নির্বাহী কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন।


আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বনিক সমিতির সভাপতি শামসুদ্দিন আহমেদ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক  পিএলসি বগুড়া শাখার ব্যবস্থাপক আবু তৈয়ব, ব্যাংকের দুপচাঁচিয়া উপজেলার ইনচার্জ হাসানুল বান্না মাসুম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, আলহাজ্ব সুরুজ আলী, নিলুফা মাশরুফ, মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব ওবাইদুল হক তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


Facebook Comments Box


Posted ৭:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!