রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
162 বার পঠিত
দুপচাঁচিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গত ১৪জুলাই সোমবার সকালে দুপচাঁচিয়া মা ও শিশু কল্যান কেন্দ্রের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়জিদ হোসেনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওহাবের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম টুটুল, সাংবাদিক আবু আব্দুল্লাহ প্রিন্স, কেএম বেলাল, মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার(অঃদঃ) ডাঃ নাঈমা ফেরদৌসী, পরিবার পরিকল্পনা পরিদর্শক শামছুজ্জামান বাবু, মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী আফরোজা বেগম, মাহবুবা খাতুন, শিক্ষার্থী তনয়া জাহান প্রমুখ।


এদিন পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রতিষ্ঠান, ইউপি চেয়ারম্যান, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box


Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!