রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
367 বার পঠিত
দুপচাঁচিয়ায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৫ আগস্ট মঙ্গলবার বিকালে সিওঅফিস বাসস্ট্যান্ড বনবিভাগ এলাকায় উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলমসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের পূর্বে এক বিশাল বিজয় মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।


Facebook Comments Box


Posted ১০:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!