রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
157 বার পঠিত
দুপচাঁচিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ৩সেপ্টেম্বর বুধবার বিকালে উষা প্লাজার সামনে উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাতের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ.আর ইসলাম স্বাধীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।


আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সহ-সভাপতি এ্যাড.সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপির নেতা মহসিন আলী, আলফাজ হোসেন, উজ্জ্বল খান, মনোয়ার হোসেন,বাবু মিয়া,যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, রিয়াদ সরদার, রাবু খান,রাকিবুল হাসান সানি, ইদ্রিস আলী, বেলাল হোসেন, ওবায়দুল হক , বুলবুল,সাঈদুল ইসলাম , আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!