শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
149 বার পঠিত
দুপচাঁচিয়ায় বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় সুফিয়া বেওয়া ওরফে বুলবুলি(৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সুফিয়া দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর দক্ষিনপাড়া মহল্লার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।

৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় তার মৃত্যু ঘটে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জননী সুফিয়া বেওয়া ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো। গত ঈদুল ফিতরের পূর্বে সুফিয়া বেওয়ার ছেলে মিঠু(৩০) ও ছেলে বউ ঢাকা থেকে তার বাড়িতে আসে। সম্প্রতি ছেলে ও ছেলে বউয়ের সঙ্গে সুফিয়া বেওয়ার বাড়ির জায়গা নিয়ে বাক বিতন্ড হয়। বিষয়টি সুরাহার জন্য সুফিয়া থানায় জানান। পুলিশ বিষয়টি আপোশ মিমাংশা করে দেয়। হঠাৎ করে সুফিয়ার ছেলে তার বউকে নিয়ে ঘটনারদিন রাতে বাড়ি থেকে চলে যায়।

৯এপ্রিল বুধবার সকালে এলাকাবাসী সুফিয়া বেওয়ার কোনো সারা না পেয়ে একই এলাকায় স্বামীর বাড়িতে তার মেয়েকে খবর দেয়। তিনি এসে দেখেন তার মা মৃত অবস্থায় ঘরের মধ্যে বিছানার ওপর পড়ে রয়েছে। এলাকাবাসী সুফিয়ার ছেলে মিঠুর সঙ্গে যোগযোগ করার চেষ্টা করলে মিঠু মোবাইল ফোন ধরেননি।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সুফিয়া বেওয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


Posted ৬:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!