শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বুধবার, ২১ মে ২০২৫
261 বার পঠিত
দুপচাঁচিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে  আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা দুর্নীতির দমন কমিশন (দুদক) ও  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২১মে  বুধবার সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আলহাজ্ব গাজীউর রহমানের সভাপতিত্বে ও মডারেটর মুরাদ হোসেন সেতুর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক রোকনুজ্জামান, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আবুল বাসার, সদস্য অসীম কুমার।


এসময় বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীপক কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক আব্দুস সালাম সরদার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮টি  দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত রাউন্ডে বিতর্ক বিষয় ছিল প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মলের কার্যকর উপায়। এতে পক্ষে ও বিপক্ষে প্রতিযোগিতারা  যুক্তি উপস্থাপন করেন।


বিতর্ক প্রতিযোগিতায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চাম্পিয়ান ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!