রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
189 বার পঠিত
দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়ার ক্যাম্প কমান্ডার লেফটেন্যাণ্ট মাহী বারৈ, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ ওমর আলী, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আলহাজ্ব মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, নেসকো লিঃ দুপচাঁচিয়ার সহকারী প্রকৌশলী জুহায়ের সাদমান জামান, পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া জোনাল অফিসের এজিএম এসএম নাজমুল হক, দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মাসুদ পারভেজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(অঃদাঃ) রাশেদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ হতে সকলপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৮:৩১ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!