শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত ও ভূয়া আহতদের গেজেট বাতিলের দাবীতে দুপচাঁচিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   রবিবার, ১৮ মে ২০২৫
269 বার পঠিত
জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত ও ভূয়া আহতদের গেজেট বাতিলের দাবীতে দুপচাঁচিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানে প্রকৃত আহতদের নাম অন্তর্ভূক্ত করতে ও ভূয়া আহতদের গেজেট বাতিলের দাবীতে দুপচাঁচিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়েছে।

১৮ মে রোববার সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে আধা ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সাকিব সরদার, নাজমুস সাকিব নাইম, আবু তালহা হৃদয়, আরাফাত হোসেন, মোহাম্মদ তারেক, আরাফাত সানি, হাবিবুল বাশার, গেজেটভুক্ত ছাত্র রিয়াদ হোসেন, আন্দোলনে আহত ছাত্র আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মাদ শাওন, ফজলে রাব্বি, নাইমুর ইসলাম, সিয়াম ইসলাম, নাহিয়ান হাসান বিজয়, মোহাম্মাদ রিপন প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়।

Facebook Comments Box


Posted ৭:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!