শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   শুক্রবার, ২৭ জুন ২০২৫
217 বার পঠিত
দুপচাঁচিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

বগুড়ার দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ি(উপজেলা কেন্দ্রীয় মন্দির)এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

২৭ জুন শুক্রবার বিকালে কেন্দ্রীয় মন্দির হতে জগন্নাথ দেবের রথটি সনাতন ধর্মালম্বীর নর-নারীরা রশি দিয়ে টেনে দুপচাঁচিয়া পৌর এলাকার হাট খোলা মন্দির, লক্ষ্মীতলা মন্দির প্রদক্ষিণ করে চৌধুরী পাড়া গৌড় -নিতাই আখড়ায় রথটি নিয়ে যায়।


রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলী, সাবেক পৌর কাউন্সিলর রেজানুর তালুকদার রাজিব, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস, গৌড় নিতাই আখড়ার সভাপতি সুজিত কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক অসিত চৌধুরী গুপি, সেবাইত গোপাল সান্যাল প্রমুখ।

সনাতনী পঞ্জিকা মতে বাংলা সনের আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে এ রথ যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মমতে ভগবান জগন্নাথদেব তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে এ রথে চড়ে মাসির বাড়িতে গিয়েছিলেন।


৮দিন পর এ রথে চড়েই মাসির বাড়ি হতে ফিরে এসেছিলেন। এ কারনে সনাতন ধর্মাবলম্বীদের নিকট এদিন গুরুত্বপূর্ণ তিথি। এ রথযাত্রা অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু  নর-নারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৬:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!