শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মালামাল উদ্ধার; গ্রেপ্তার ৪

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ০৪ মে ২০২৫
353 বার পঠিত
দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মালামাল উদ্ধার; গ্রেপ্তার ৪

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ ৩মে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ ৪জন চোরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুপচাঁচিয়া পৌর এলাকার সঞ্জয়পুর মহল্লার হযরত আলীর ছেলে তোতা প্রাং(৪২), ধাপসুখানগাড়ী মহল্লার জামাল উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩৮), তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নবাব আলীর প্রাং এর ছেলে জুয়েল প্রাং(২৫) ও কইল গ্রামের আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ(২২)।


থানা সূত্রে জানা যায়, ২ মে শুক্রবার রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার সুজন নামের এক ব্যক্তির বাড়িতে চোরেরা প্রবেশ করে সুজন ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৪জনকে আটক করে তাদের দেয়া তথ্যে মতে চুরি হয়ে যাওয়া একটি ডিসকোভার মোটরসাইকেল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম চারজন চোরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৪ মে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!