রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
274 বার পঠিত
দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় মিম আক্তার (২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিম প্রবাসী সোহেল রানার স্ত্রী।

আজ ৮ আগস্ট শুক্রবার সকালে চামরুল ইউনিয়নের চামরুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।


এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫বছর পূর্বে সোহেল রানার সঙ্গে মিমের বিয়ে হয়। গত ৩১ জুলাই সোহেল রানা দেশে আসে। ঘটনার দিন সকালে মিম তার স্বামীকে বাজার থেকে সাংসারিক সামগ্রী নিয়ে আসতে বলে। সোহেল রানা স্থানীয় বাজার থেকে সামগ্রীগুলো কিনতে যায়। এ সুযোগে বাড়ির অন্যান্যদের অগোচরে মিম নিজ শয়ন ঘরের ফ্যানের সঙ্গে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার স্বামী সোহেল রানা বাড়ি ফিরে ঘরের ভিতর প্রবেশ করে দেখেন মিম ফানের সঙ্গে ঝুলে রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!