রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তালোড়ায় ৪দিন যাবৎ নিখোঁজ ২ ছাত্র, থানায় জিডি

দুপচাঁচিয়া প্রতিবেদক   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
202 বার পঠিত
তালোড়ায় ৪দিন যাবৎ নিখোঁজ ২ ছাত্র, থানায় জিডি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর হতে অভিভাবকরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১১ আগস্ট সোমবার দুপচাঁচিয়া থানায় পৃথক পৃথকভাবে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। নিখোঁজ ছাত্ররা হলো- আবু হুরায়রা(১৪) ও আবু হানিফ(১৫)।

আবু হুরায়রা কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের আশেক বাবুর ছেলে ও আবু হানিফ একই উপজেলার বীরকেদার ইউনিয়নের গুলিয়ারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তারা দু’জনেই তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম(লুৎফর রহমান) ক্বওমী মাদরাসার ছাত্র।


নিখোঁজের ঘটনায় আবু হুরায়রার ফুফু ফজিলা বিবি দুপচাঁচিয়া থানার জিডিতে উল্লেখ করেছেন গত ৮আগস্ট তার ভাতিজা আবু হুরায়রা বিকেল ৫.৩৫মিনিটে উক্ত মাদ্রাসা হতে পায়ে হেটে তালোড়া বাজারে যাবার পর থেকে আর মাদ্রাসায় ফিরেনি। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।

অপরদিকে একইদিন অত্র মাদ্রাসা হতে একই সময়ে আবু হানিক মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে তার বাবা আনিছুর রহমান থানায় জিডি করেছেন। এই দুই ছাত্র নিখোঁজের ঘটনায় উভয় পরিবারের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তাদের সন্তানদের উদ্ধারে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এব্যাপারে মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ার হুসাইন জানান, ৭দিন বন্ধ থাকার পর গত ৮আগস্ট মাদ্রাসার ক্লাস শুরু হয়। ওইদিন আবু হুরায়রা ও আবু হানিফের হাজিরা খাতায় অনুপস্থিতি পাওয়ায় পরদিন গত ৯আগস্ট ওই দুই ছাত্রের অভিভাবককে বিষয়টি অবহিত করেছি।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তালোড়ায় মাদ্রাসার দুই ছাত্রের নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!