রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আসলাম সভাপতি, মাহাবুর সাধারণ সম্পাদক

দুপচাঁচিয়ার তালোড়ায় সিএনজি চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
163 বার পঠিত
দুপচাঁচিয়ার তালোড়ায় সিএনজি চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় সিএনজি চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আসলাম সাখিদার, সাধারণ সম্পাদক পদে মাহাবুর আলম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মজিদ নাঈম আকন্দ ও কোষাধ্যক্ষ পদে শহীদুল ইসলাম নাজমুল নির্বাচিত হয়েছেন।


নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সমিতির প্রধান উপদেষ্টা তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম। তাঁকে সহযোগিতা করেন নজরুল ইসলাম, মেহেরুল ইসলাম, আব্দুল মতিন, দুলাল সরদার, ওমর ফারুক।

নির্বাচনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী। নির্বাচনে ৫০জন ভোটারের মধ্যে ৪৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


Facebook Comments Box


Posted ৭:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!