শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বুধবার, ২৮ মে ২০২৫
207 বার পঠিত
দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের  ১কোটি ৮৭লাখ ১৪হাজার ৭’শ ২টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

২৭মে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক এ বাজেট ঘোষণা করেন।


এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা(অঃদাঃ) পলাশ কুমারের পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সোনালী ব্যাংক পিএলসি সাহারপুকুর বাজার শাখার ব্যবস্থাপক মোস্তফা কামাল, প্যানেল চেয়ারম্যান ওমর আলী, ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা এফএম আফতাব উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সমাজ সেবক বাবলু মিয়া বাবু, ইউপি সদস্য আকরাম হোসেন প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box


Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!