মহা গ্রন্থ আল কোরআন অবমাননাকারী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তির দাবিতে ওলামা মাশায়েখ পরিষদ দুপচাঁচিয়া শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বাদ আছর উপজেলা প্রশাসন জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।
পরে সিওঅফিস বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভব্য এমপি পদপ্রার্থী শাহজাহান আলী তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি একেএম হেলালুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, হেফাজত ইসলামের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,যুব মাশায়েখের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন,যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা আবাউল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল ইসলামের সর্বোচ্চ গ্রন্থ আল কোরআন অবমাননা করে এদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের মনে আঘাত দিয়েছে। তাঁর সবোর্চ্চ শাস্তির না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia