বগুড়ার শিবগঞ্জ আসন্ন পবিত্র ঈদ উল আযহায় ৩৫ মন ওজনের কালো পাহাড়ারকে ১৩ লক্ষ টাকায় বিক্রি করে পবিত্র হজ্জ্ব পালন করতে চান কৃষক আহম্মাদ আলী। উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাকসন পূর্বপাড়া গ্রামে গেলে ওই কৃষক এভাবেই তার স্বপ্ন আশার কথাগুলো বলেন।
তিনি বলেন, কালো পাহাড়ের হলিষ্ট্রিম ফ্রিজিয়াম জাতের গরুটি পাঁচ বছর পূর্বে তার বাড়িতে জন্ম নেয়। জন্ম নেওয়ার পর থেকে তাকে আদর যত্ন করে সন্তানের মত লালন পালন করতে থাকেন ওই কৃষক। মনের ইচ্ছা ও সখ পুরুন করতে প্রথম দিকে কালো পাহাড়কে প্রতিদিন ২০০-৩০০ টাকা করে খাবার খাওয়াতেন তিনি। গত ১ বছর যাবৎ কালো পাহাড়র প্রতিদিন ৭ কেজি ভূষি, ১ কেজি খৈল, ৩ কেজি খুদ এর পাশাপাশি নেপিয়ার ঘাস ২৫-৩০ কেজি এবং ৮-১০ কেজি খড় খেয়ে আসছে কালো পাড়ার। গরুটির মালিককে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা গুনতে হচ্ছে গরুর খাবারের জন্য।
গরুর শারীরিক গঠন, উচ্চতা এবং দেখতে পাহাড়ের মত উঁচু দেখায় পরিবারের লোকজন আদর করে তার নাম রাখে কালো পাহাড়। গরুটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছে।
কৃষক আহম্মাদ আলী বলেন, কালো পাহাড়কে লালন পালন করতে তাকে সাহায্য করেন তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম, পুত্রবধু সাম্মি বেগম, মুক্তি বেগম ও বড় ছেলে আবু তালেব। বংশ পরমপরায় গরু লাপন পালন করে আসলেও কালো পাহাড় এর মত বিশাল আকৃতির গরুটি এই প্রথম লালন-পালন করেছেন তিনি। কালো পাহাড় ছাড়াও তার বাড়িতে ছোট বড় আরো চারটি গরু রয়েছে। জমা-জমি চাষাবাদ করলেও সখের বসে তিনি গরু লালন পালন করে আসছেন। তিনি বলেন কালো পাহাড় কে যতœ করে সন্তানের মত লালন পালন করছি। আমার স্বপ্ন ও সখ আমি যেন এই কালো পাহাড়কে বিক্রি করে পবিত্র হজ্জ্ব ব্রুত পালন করতে পারি।
স্ত্রী মুঞ্জুয়ারা বেগম বলেন, স্বামীর সখ পুরুন করতে তাকে সব সময় সহযোগিতা করে আসছি। তবে কালো পাহাড়কে বিক্রি করে যেন আমার স্বামী হজ পালন করতে পারে এ জন্য সবার কাছে দোয়া চান তিনি।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
Alokito Bogura | Sazu Mia