থানায় নতুন ওসি—ইউএনও আসলেই বলতো পাঞ্জাবি পড়া সাংবাদিক বিএনপি জামাতের লোক। ওর সাথে আপনাদের এতো সখ্যতা গড়ার কিছু নাই।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা খালিদ হাসান এ কথা বলেন।
ফেসবুক পোস্টে তার একটি ছবি প্রকাশ করে খালিদ লেখেন, ‘আমি তখন কোন দল করতাম না। এক সময় কিছু কুচক্রীর চক্রান্ত, নোংরামি আর ষড়যন্ত্রের শিকার হয়ে খুব কাঁদতাম। নিরবে কষ্ট সহ্য করা ছাড়া কোন উপায় ছিলো না। একটি কোচিংয়ে ক্লাস নিতাম। সেখানেও ষড়যন্ত্রকারীরা একদিন পরিচালককে হুমকি দিয়ে আসলো খালিদকে কোচিং-এ নিলে কোচিং চালাতে দিবোনা। রিজিকের ওপর হাত দিলো ওরা। এরপর গেলাম অন্য জায়গায় সেখানেও…! ন্যায় সঙ্গত কোন নিউজ করলে তাঁদের গায়ে জ্বালা উঠতো। বাবা মা তুলে লোক সমাজে গালি দিতো। অবশ্য আমার অগোচরেই এসব করতো। তখন বুঝতামনা, প্রত্যেক অপরাধীকে সেল্টার দেয়ার চুক্তি নিয়েছিলো ওরা। নিজেরা যা ইচ্ছে করেছে, আমি স্বাধীন ভাবে চললেই আমার প্রতি চলতো মানসিক নির্যাতন।’
খালিদ ঐ পোস্টে আরও লেখেন, বৃদ্ধ ও অসুস্থ বাবাকে পুলিশ দিয়ে এ্যরেস্ট করানো আর মামলা দেয়ার হুমকি দিয়ে আমাকে বারবার শৃঙ্খলাবদ্ধ করে রাখার চেষ্টা করতো। সরকারের গোয়েন্দা সংস্থাকে বারবার ভুল তথ্য দিতো আমার বিরুদ্ধে। বলতো আমি নাকি এই এলাকায় জামাত বিএনপিকে সংগঠিত করছি। কোথাও নাস্তা করতে বসলে বলতো সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছি। কোন বিএনপি জামাতের নেতার পোস্টে লাইক কমেন্ট করলেই স্ক্রিনশট পৌছে দিতো প্রশাসনের কাছে। আমার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট অথবা আমার সাথে কেউ ছবি তুললে তাদের ফোন করে হুমকি দিতো।
সাংবাদিক খালিদ লেখেন, অসংখ্য ঘটনা, কয়টা বলবো আর…! সর্বশেষ নতুন করে দেশ স্বাধীনের বেশ কয়েকদিন আগে বন্দরে দাড়িয়ে উচু গলায় কোন কারন ছাড়া আমার সম্পর্কে নানা বাজে কথা ও বাপের সব সম্পদ বিক্রি করে আমাকে খুন করার হুমকি দিয়েছেন যিনি, তিনি আজ এলাকা ছাড়া। আমার সে সময় কোন অপরাধ ছিলো না। যারা আমার পিছে লেগেছিলো তাঁদের এক বিন্দুও ক্ষতি করাতো দূরের কথা সর্বোচ্চ সম্মান দিয়ে চলেছি। প্রতিটি দিন তাদের কোন না কোন নির্যাতনের শিকার হতাম। আর আসমানের দিকে তাকাতাম! কোরআনের আয়াত পড়তাম। ধৈর্য্য ধরতাম। সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছি। মহান আল্লাহ আমার সহায় হয়েছেন। আজ আমাকে প্রতিশোধ নিতে হচ্ছে না। হাজারো মানুষ তাদের গালি দিচ্ছে। মোকামতলা প্রকাশ্যে ঘুরতে পারছেনা।
সবশেষে খালিদ লেখেন, মানুষই তাদের নামে মামলা দিচ্ছে আমাকে দিতে হচ্ছে না। সত্যি, আল্লাহ কত মহান! কত দয়ালু!
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher