শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তিন দফা দাবিতে দুপচাঁচিয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
188 বার পঠিত
তিন দফা দাবিতে দুপচাঁচিয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

সারা দেশের ন্যায় আজ চতুর্থ দিনের মতো তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

২৬ মে থেকে আজ ২৯ মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।


দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের এন্ট্রি গ্রেড ১১তম নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিশ্চিত করা।  তবে এ উপজেলায়  শিক্ষকরা  আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন। ইতোমধ্যে কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক শামীম উদ্দিন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা চাই, দ্রুত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং সহকারী প্রধান শিক্ষক পদটি বাতিল করা হোক।


Facebook Comments Box


Posted ৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!