দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। ২ জুলাই বুধবার বিকালে তালোড়া সরকারি শাহ্এয়তে বারিয়া কলেজের হলরুমে এ ফল উৎসবের উদ্বোধন করেন সমাজ সেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন।
এ উপলক্ষে কবিতা সংসদের সভাপতি আব্দুল মজিদ খোন্দকার এর সভাপতিত্বে ও কবি সিক্তা কাজলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া সরকারি শাহ্এয়তে বারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর অবসর প্রাপ্ত কমান্ডার মোনওয়ার তালুকদার, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, সংসদের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী সেলিম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন। ফল উৎসব ও কবি আড্ডায় উপস্থিত ছিলেন সংসদের সদস্য কবি আমিনুল ইসলাম, আরাফাত হোসেন, হাবিব হাসান, ফজলুল কবির, আব্দুল মজিদ হারুনসহ অন্যান্যরা।
Posted ৭:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia