শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঢাকার হত্যা মামলায় আসামি বগুড়ার নয় সাংবাদিক

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
533 বার পঠিত
ঢাকার হত্যা মামলায় আসামি বগুড়ার নয় সাংবাদিক

রাজধানী ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলী হুসেন (৪৪) নামের এক ব্যক্তি (আগ্নেয়াস্ত্র) গুলিতে নিহতের ঘটনায় গত ৮ ডিসেম্বর‌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮৯ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় বগুড়া জেলার ৫৫ জনের নাম রয়েছে। তাদের মধ্যে নয় জন সাংবাদিককে আসামি করা হয়েছে।


নিহতের আত্মীয় পরিচয়দাতা খুলনার পাইকগাছা উপজেলার উত্তর ওয়াবদা বাতিখালি গ্রামের মমিন সানার ছেলে মফিজুল ইসলাম সানা বাদী হয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (উত্তরা পূর্ব) আমলী আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।


আসামিদের মধ্যে বগুড়ার ৯ সাংবাদিক হলেন- এখন টিভির বগুড়ার ব্যুরো প্রধান মাজেদ রহমান, মাই টিভির বগুড়া প্রতিনিধি লতিফুল করিম, ডিবিসি নিউজের বগুড়া প্রতিনিধি রাকিব জুয়েল, মোহনা টিভির বগুড়া প্রতিনিধি আতিক রহমান, দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার বগুড়া প্রতিনিধি আজাদুর রহমান, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বগুড়া প্রতিনিধি ফয়সাল হোসাইন সনি, সাপ্তাহিক তাজাখবর পত্রিকার প্রতিনিধি ওয়াফিক শিপলু, অনলাইন নিউজ পোর্টাল এনসিএন’র ববিন রহমান এবং সময় টিভির বগুড়া প্রতিনিধি আব্দুল আওয়াল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে রাজধানী উত্তরার পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুরে অবস্থান নেয় ছাত্র-জনতা। ওই দিন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরাও সেখানে অবস্থান নেয়।


একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকারী সাধারণ ছাত্র-জনতা সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। নেতাকর্মীরা এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরা ছাত্র জনতার ওপর অর্তকিত গুলি চালাতে থাকে। এতে আন্দোলনকারীদের সঙ্গে থাকা আলী হুসেনকে লক্ষ্য করে গুলি করলে তাহার পেট, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের ওপরে পড়ে থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ ছাত্র-জনতার মধ্য থেকে কয়েকজন গিয়ে আলী হুসেনের হাত-পা ধরে তুলে নিয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আলী হুসেনকে মৃত ঘোষণা করে।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!