রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

 ডাঃ শামসুন্নাহের বদলির খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
172 বার পঠিত
 ডাঃ শামসুন্নাহের বদলির খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দুর্নীতিবাজ অর্থআত্মসাতকারী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহের বদলির খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটি ও সর্বস্তরে জনসাধারণ।

২৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টি বিতরণ করে।


আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক গুনাহার ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, সহ-সভাপতি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, অর্থ সম্পাদক উপজেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম, সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওঃ সাইফুল ইসলাম, সদস্য উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী ওমর ফারুকের, প্রচার সম্পাদক আকাঈদ ইসলাম, সদস্য ছাত্রপ্রতিনিধি নাজমুস সাকিব নাঈমসহ স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ।

২৮ সেপ্টেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) ডাঃ এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দুপচাঁচিয়া উপজেলা থেকে বদলি করে মিঠাপুকুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দেন। ২০২২সাল থেকে তিনি এ উপজেলা দায়িত্ব পালন করে আসছিলেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে সাবেক টিএসএ স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন করার লক্ষ্যে ব্যাংকের ৩লাখ টাকা রেখে যায় তা আত্মসাত, করোনাকালে স্বেচ্ছাসেবী ও পরিবার পরিকল্পনা কর্মীদের প্রায় ১৫লাখ টাকা, টেন্ডার ছাড়া মেহগনি গাছ বিক্রয়, আউট সোর্সিং কর্মচারীদের ২লাখ ৭৫হাজার টাকা, কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা ১লাখ ৪৫হাজার টাকা, পরিস্কার পরিচ্ছতা কাজের বরাদ্দের ১৮লাখ টাকা আত্মসাত, ঠিকাদারের মেয়াদ বাড়িয়ে অর্থ আত্মসাত, কোয়াটারের বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল আত্মসাত, এ্যাম্বুলেন্স এর জ্বালানির টাকা আত্মসাত, স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭জন কর্মচারীকে বদলী করে ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাত, মসজিদ কমিটি ভেঙ্গে দিয়ে মসজিদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। আজ সকালে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা আগামী ৩ দিনের মধ্যে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনের ল্হুশিয়ারি দেন।

Facebook Comments Box


Posted ৭:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!