রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ; নিহত ১, আহত ২

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
154 বার পঠিত
বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ; নিহত ১, আহত ২

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরকোলা বাজার এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত যুবকের নাম বিপুল (২২)। তিনি শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার জুয়েলের ছেলে।

শনিবার রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাত দশটার দিকে বিপুল সহ তিনজন একটি মোটর সাইকেলে চেপে গাবতলী যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে তারা সদরের ওই এলাকায় দুর্ঘটনায় পতিত হন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে তাদের বহনকারী মোটরসাইকেল এর সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে বিপুল নিহত এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আহতদের মধ্যে একজনের নাম শামীম বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।


Facebook Comments Box


Posted ৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!