রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে মহাস্থান কলেজ ক্যাম্পাসে বিএনপির বৃক্ষরোপণ

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   শুক্রবার, ২০ জুন ২০২৫
279 বার পঠিত
জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে মহাস্থান কলেজ ক্যাম্পাসে বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা কার্ডিওলজিস্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, রায়নগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাস পরিষ্কার ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।


ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালনকালে আব্দুল ওহাব সাংবাদিকদের বলেন, “বর্ষার সময় গাছ লাগানো খুবই ইতিবাচক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারাদেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আমরা আজ ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করলাম। তিনি বলেন, আগেও শিবগঞ্জ উপজেলা নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেছেন এবং এটি আমাদের একটি ধারাবাহিক কার্যক্রম।

শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম বলেন, ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে “আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় পরিবেশ বান্ধব ক্যাম্পাস গঠনে এ কলেজের শিক্ষার্থীদের সর্বদা সচেষ্ট থাকবে হবে।


এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, হারুনুর রশিদ, মিনহাজ্ব উদ্দিন, জিয়াউল মিল্টন, আছালত জামান, আজাহার আলী, আব্দুর রাজ্জাক, সোবাহান আলী, আবু তাহের, আব্দুল হান্নান, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, সোহেল রানা, মুক্তার হোসেন, ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ডাবলু, ছনি, রাহাদ, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আল আমিন, বাইজিদ, শাহাদ ইসলাম প্রমূখ।

Facebook Comments Box


Posted ১১:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!