বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনিক প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় আরো উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক রিপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এমপি লালু বলেন,
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যই এখন গাছ লাগানো প্রয়োজন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher