রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী

আলোকিত বগুড়া রিপোর্ট   রবিবার, ২২ জুন ২০২৫
155 বার পঠিত
জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী, খ্যাতিমান চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় শিবগঞ্জ’র লক্ষীকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গোলাম হাসনাইন (সোহান) ও প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ ফিরোজ আহমেদ (নয়ন)।


দোয়া মাহফিলে ডাঃ জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত এলাকার মানুষের মধ্যে কিছু ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের দুই বারের সাবেক এমপি অ্যাডভোকেট হাফিজার রহমান।


সাবেক এমপি পুত্র শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি এ কে এম সোহরাবূজ্জামান, দেউলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার, মোহাম্মদ বকুল, মো: জাহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!