জাতীয় পার্টি বগুড়া জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন। সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর (সাবেক এমপি)।
আজ ৭সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি‘র সুপারিশে তাদের কে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা শাখা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ ও সাধারণ সম্পাদক সাবেক এমপি নূরুল ইসলাম ওমর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বগুড়া জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেই সাথে তারা প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আ/ব/সুমন
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher