জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় বগুড়া জেলা প্রতিনিধি এস এম দৌলত’র আয়োজনে শহরের নাজ কমপ্লেক্সে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সোহেল রানা ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি এবং বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সোমা, শহর মহিলা দলের মনিরা খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাজেদুর রহমান মাজেদ (এখন টেলিভিশনের উত্তরবঙ্গের ব্যাুরো প্রধান), সাংবাদিক শাজাহান, সাংবাদিক মামুন (আলোকিত বগুড়া), শাহিন (সোনালী বার্তা), আব্দুর রহিম জয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটি সভাপতি মোঃ আল আমিন বাবু, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম সাজু , সাংগঠনিক সম্পাদক মোঃ মাফরুজ্জামান ওমেক্স সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান সোহেল সহ-সভাপতি শাহীন, গুড়া সংবাদপত্র বগুড়া হকার্স ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম টুকু, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Posted ১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
Alokito Bogura | Editor & Publisher