রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেখ হাসিনা দেশের উন্নয়ন তথা ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন -বীর মুক্তিযোদ্ধা আকরাম

এস আই সুমন, স্টাফ রিপোর্টার   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
185 বার পঠিত
শেখ হাসিনা দেশের উন্নয়ন তথা ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন -বীর মুক্তিযোদ্ধা আকরাম

বগুড়ার শিবগঞ্জের গাংনগর খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকালে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়।

দেউলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শ্রী তাতন চাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিজয়ী এবং রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য, বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া -২ শিবগঞ্জ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য এমপি প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন।


তিনি বলেন, বঙ্গবন্ধুর মানস কণ্যা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন তথা ক্রীড়া অঙ্গনের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। এ জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সেই সাথে তিনি এমন সুন্দর আয়োজনের জন্য স্থানীয় যুব সমাজ তথা গাংনগর খেলোয়াড় কল্যান সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি অংশুমান দাশ,বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান আলী,শিক্ষক দুলালুর রহমান দুলাল, ব্যবসায়ী প্রদীপ সরকার,বগুড়া বঙ্গমাতা পরিষদের সদস্য সচিব আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মর্তূজা,সমাজ সেবক মেহেদুল ইসলাম,সমাজ সেবক পিজুষ কান্তি সরকার,ব্যবসায়ী সুমন সরকার,আল আমিন,রাব্বী, ইমরান,শাকিল প্রমূখ।


খেলায় বগুড়া জেলা একাদশ ৩-০ গোলে গাংনগর খেলোয়াড় কল্যান সমিতিকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার সাংবাদিক রফিকুল ইসলাম। খেলাটি হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।

Facebook Comments Box


Posted ৮:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!