বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা বলেন, ‘ ছাত্রলীগ নাকি টেন্ডারবাজি, চাঁদাবাজি করে। এই টেন্ডারবাজি, চাঁদাবাজি কখনও ছাত্রলীগ করে না। ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো ধরনের চাঁদাবাজি-টেন্ডারবাজিতে জড়িত নয় বলে দাবি করেছেন। ১৯৪৮ সালর ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু হয় ছাত্রলীগের। পাকিস্তান আমলে স্বাধীনতার আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সংগঠনটির ভূমিকা গৌরবের।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার বিকালে শহীদ হাফিজার রহমান অডটোরিয়ামে পৌর ও কলেজ ছাত্রলীগের কর্মী সভায় তিনি এসব বলেন।
ছাত্রলীগ ভ্যানগার্ড সজীব সাহা বলেন, ছাত্রলীগ বাংলাদেশের একমাত্র ভ্যানগার্ড। যেকোনো আন্দোলনে-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের জীবন বাজি রেখে দেশমাতৃকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের যেকোনো আন্দোলন ও সংগ্রামে ছাত্রলীগ সব সময় রাজপথে ছিল। কাজেই বর্তমানেও যেকোনো অপপ্রচার, মিথ্যাচারকারীদের বিরুদ্ধে প্রত্যেক ছাত্রলীগ নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাণী উদ্ধৃত করা আছে। শেখ হাসিনা বলছেন: ‘উচ্চ আদর্শ এবং সাদামাটা জীবন- এই হোক তোমাদের জীবনাদর্শ’। খুব ভালো পরামর্শ। শেখ হাসিনা যেহেতু ছাত্রলীগের ‘আদর্শিক নেত্রী’ সেহেতু তার আদেশ-নির্দেশ, পরামর্শ অবশ্য অবশ্যই ছাত্রলীগের মেনে চলা উচিত। মেধাবীরা ছাত্রলীগ করে মেধাবীরাই ছাত্র লীগ করে। লেখাপড়া করে পিতা-মাতার মুখ উজ্জ¦ল করতে হবে। পাশাপাশি মেধা বিকাশের জন্য পড়তে হবে। পড়াশোনা না করলে দেশের সেবা করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর আদর্শ জীবন গড়াও সম্ভব নয়। তাই এই কর্মী সমাবেশে তিনি ছাত্র লীগ সংগঠনের নেতাকর্মীদেরেক মেধাবী হওয়ার জন্য অধ্যাবসায়ের জন্য তাগিদ দেয়।
তিনি বলেন, ছাত্রলীগকে আগামী দ্বাদশ নির্বাচনে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে স্মার্ট বাংলাদেশ গরার ঘোষণা দিয়েছে। এদেশের মানুষের সাথে মিলেমিষে কাজ করে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে এগিয়ে নিতে হবে। স্মার্ট বাংলাদেশ কারিগর হওয়ার জন্য ছাত্র লীগকে কাজ করে যেতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে বিএনপি, জামাত ও তাদের দোষরা নশ্চাৎ করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনে অবশ্যই নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে। আজকের সমাবেশে আমরা ছাত্র লীগ নেতাকর্মীরা ঘোষণা করতে চাই যে, নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাবো। আমাদের নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবেই ইনশাল্লাহ।
উপজেলা ছাত্র লীগ সভাপতি আবু রায়হান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, ছাত্র লীগ নেতা সুজন আকন্দ, নয়ন অধিকারী, আল জেমি, সুইম সরকার প্রমুখ।
Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia