সংগঠনকে গতিশীল, বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১মে মঙ্গলবার রাতে মড়িয়া উচ্চ বিদ্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, গোলাম হোসেন মুকুল, সদস্য জাহাঙ্গীর আলম, জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া প্রমুখ।
উক্ত বর্ধিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট নতুন আআহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এরা হলেন আহবায়ক আলতাব আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মোল্লা, সদস্য পর্যায়ক্রমে জাহেদুল ইসলাম স্বপন, আবু হাসান, সাহাদত হোসেন, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল জলিল পুতুল, জাহাঙ্গীর আলম, সৈয়দ আলী এবং গোলাম রব্বানী।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
Alokito Bogura | Sazu Mia