রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাবতলীতে ৭৫টি পূজা মন্ডপে ভিপি সাহীনের অর্থ সহায়তা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
163 বার পঠিত
গাবতলীতে ৭৫টি পূজা মন্ডপে ভিপি সাহীনের অর্থ সহায়তা

শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৭৫টি পুজা মন্ডপে নিজস্ব অর্থ নেতাকর্মীদের মাধ্যমে সহায়তা প্রদান করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন।

গাবতলীর ৭৫টি পুজা মন্ডপের সভাপতি/সম্পাদকের হাতে ২হাজার টাকা করে মোট ১লাখ ৫০হাজার টাকা সহায়তা প্রদান করেন।


ভিপি সাজেদুর রহমান সাহীনের পক্ষে সুখানপুকুর দূর্গা পুজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন ও আ’লীগ নেতা আবির হোসেন ফাইম।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির পক্ষে গাবতলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন, সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শিখর বিটু সিংহ, সাংগঠনিক সম্পাদক এম হাকিম মতিন মাষ্টার, ইউপি সদস্য কাজল প্রমুখ।


Facebook Comments Box


Posted ৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!