বগুড়ার গাবতলী মহিলা কলেজে বকুল মিয়া নামের এক প্রভাষককে বেদমভাবে মারপিট করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক বকুল মিয়া কলেজের সভাপতি বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলী মহিলা কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক বকুল মিয়া ১৮অক্টোবর দুপুরে ডিগ্রী পর্যায়ের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ মিন্টু মিয়া বহিরাগত কিছু ছেলেদের নিয়ে অফিসিয়াল কাজে বাধা প্রদান করে। এরপর শিক্ষকদের সামনেই প্রভাষক বকুল মিয়াকে দূর্বৃত্অতরা কথ্য ভাষায় গালাগালি করে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেধরক মারপিট করে । এছাড়াও তাকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে কলেজের গভর্ণিং বডির সভাপতি সাইফুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী হয়ে প্রভাষককে মারপিট করা অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক ঘটনা। বিষয়টি তদন্ত সাপেক্ষে কর্মচারী মিন্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ৭:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia