রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাবতলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ০৭ জুন ২০২৩
208 বার পঠিত
গাবতলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনূর্ধ্ব (১৭)-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৭জুন বুধবার বেলা ৫টায় গাবতলী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলা উপজেলার ১২ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৩টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইমলাম মুক্তা ও রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নশিপুর ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার, ইউএনও অফিসে সহকারী আমিরুল ইসলাম, উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান লজিক ও আল-আমিন মাষ্টার।

উদ্বোধনী খেলায় নাড়ুয়ামালা ইউনিয়নকে ০২-০১ গোলে পরাজিত করে গাবতলী সদর ইউনিয়ন জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারি শফিক, আবু বক্কর ও মিন্টু।


Facebook Comments Box


Posted ৮:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!