শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে...

গাবতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা ও চারা বিতরণ 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ০৫ আগস্ট ২০২৩
188 বার পঠিত
গাবতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা ও চারা বিতরণ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। এরপর উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর এক আলোচনা সভা ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, এসিল্যান্ড মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার জাকির হোসেন, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদ, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব, সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ প্রমুখ। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box


Posted ৮:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!