বগুড়া জেলার গাবতলী উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাতে গাবতলী মডেল থানা পুলিশের একটি টিম কাগল ইউনিয়নের হিজলী গ্রামে অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মুস্তাফিজার রহমানের পুত্র জিব্রাইল ইসলাম ওরফে জুয়েল (৪৫) পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫৫০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক সেবনের খণ্ডিত ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
থানা পুলিশ আরও জানায়, জিব্রাইল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে অন্তত ৭টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher