রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গণতন্ত্রের নামে দেশে চলছে সন্ত্রাস ও নির্যাতনের রাজনীতি —গোলাম রব্বানী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
150 বার পঠিত
গণতন্ত্রের নামে দেশে চলছে সন্ত্রাস ও নির্যাতনের রাজনীতি —গোলাম রব্বানী

গণতন্ত্রের নামে আজ দেশে চলছে সন্ত্রাস ও নির্যাতনের রাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচার এ মাটিতেই হতে হবে। এ দায় কোনোভাবেই এড়ানো যাবে না।

গোলাম রব্বানী বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।


তিনি আরও বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় নির্বাচন ‘পিআরপি পদ্ধতিতে’ হতে হবে। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নসহ জুলাই মাসেই‘ঘোষণাপত্র’প্রকাশ করতে হবে, যেন জনগণ বুঝতে পারে কে কোন নীতিতে নির্বাচন করতে চায়।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক এবং সঞ্চালনা করেন হাফেজ মোখলেছুর রহমান মুকুল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুস সালাম, মাওলানা শহিদুল ইসলাম, প্রভাষক কাওছার আলী, অধ্যাপক গাজীউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!