জাতীয় নির্বাচনী এলাকা ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।ভোটার প্রায় ৩ লক্ষাধিক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৭ তারিখে।নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল যা ইতোমধ্যেই শেষ,চলছে প্রার্থী যাচাই বাচাই।স্বাধীনতার পরবর্তী সময়ে শিবগঞ্জ আসনে নৌকা নিয়ে বিজয়ী হতে দেখা যায়নি কাউকেই এ আসনে।
সর্বশেষ ২০০৮ থেকে এ আসন ছেড়ে দেওয়া হয় শরিক দল জাতীয় পার্টি কে। প্রথমে মনোনয়ন দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে সমর্থন দিতে হয় জাপা কে।বর্তমানে এ আসনের সাংসদ মহাজোটের শরিফুল ইসলাম জিন্নাহ। তবে এবার দৃশ্যপট ভিন্ন।মহাজোটকে ছেড়ে দিতে নারাজ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন প্রার্থী। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতৃত্বদানকারী।
এ আসন থেকে আওয়ামী লীগের ৯ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন ২০০৮ ও ২০১৪ সালে মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো: আজিজুল হক, শিবগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।
কে হবেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া -২ শিবগঞ্জ আসনের নৌকার মাঝি যা জানতে পারবেন আগামী রবিবার।
Posted ১০:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
Alokito Bogura | Sazu Mia