বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামে ঋনের টাকায় তিল তিল করে গড়া কৃষকের ৪ লাখ টাকার মৌসুমি কপি’র বীজতলা উপড়ে ফেললো দুর্বৃত্তরা।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কৃষিপ্রধান এলাকায় উথলী মৌজায় ফসল নির্ভরশীল কৃষক হৃদয় চন্দ্র দেবনাথের পুত্র দেবনাথ(২৫), স্বর্গীয় সনাতন মোদকের পুত্র পরিতোষ চন্দ্র মোদক (৬২), মৃত হাসোমদ্দিন শেখের পুত্র মুকুল শেখ(৪৫) স্বর্গীয় কৃষ্ণগোপাল মোদকের পুত্র কমল মোদক (৫২) স্বর্গীয় কৃষ্ণগোপাল মোদকের পুত্র কামিনী ক্রান্ত মোদক ও নৃপেন (৫৪)। তারা প্রতি বছরের ন্যায় উথলী মৌজায় মৌসুমি ফসল ফুল কপি উৎপাদন করতে ৪ স্থানে বেড দিয়ে চারার বীজতলা ফলান।
আজ বুধবার সকালে তাদের উৎপাদিত ফসলীর মাঠে কপির বীজতলা দেখতে যায়৷ এসময় তাদের রোপনকৃত চারা উপড়ানো দেখতে পায়। এরপর একে একে অন্যরাও তাদের বেডে থাকা চারা একই অবস্থায় দেখেন। এসময় তারা হতাশা হয়ে ওঠে।
এ বিষয়ে কৃষক পরিতোষ চন্দ্র মোদক আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, ২০ দিন বয়সী ফুলকপির বীজ এভাবে রাতের আধারে দুর্বৃত্তরা নষ্ট করবে ভাবতেই কষ্ট হচ্ছে। কৃষিকাজের ওপর আমার সংসার চলে। এই রকম ক্ষতি কেউ করে? সবজি চাষে লাভবান হওয়ার আশায় ঋণ করে ফুল কপির বীজতলা তৈরি করি। এতে আমার প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এক সপ্তাহের মধ্যে চারাগুলো বীজতলা থেকে নিয়ে দেড় একর জমিতে রোপণ করার কথা ছিল। জমিও প্রস্তুত। কিন্তু শত্রুতার জেরে রাতের আঁধারে আমার বীজতলার সব চারা নষ্ট করে দিয়েছে। এতে আমার সর্বনাশ করেছে।
একই ভাবে অন্যরাও কান্নাজড়িত কণ্ঠে তাদের ক্ষতির কথা জানান। তারা তাদের বীজের ৪লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষকেরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher