শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
255 বার পঠিত
কুড়িগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে লক্ষণীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করতে দেখা গেছে জেলা পৌর আওয়ামী লীগের।


দিবসটি উপলক্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কাজিউল ইসলামের নেতৃত্বে যথা সময়ে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন আলোচনা করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


Facebook Comments Box


Posted ৫:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!