শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ওয়াকি-টকি দেখিয়ে রোডে চাঁদাবাজি; ছয়জন ভুয়া ডিবি গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিবেদক   সোমবার, ০২ জুন ২০২৫
154 বার পঠিত
ওয়াকি-টকি দেখিয়ে রোডে চাঁদাবাজি; ছয়জন ভুয়া ডিবি গ্রেফতার

বগুড়ার গাবতলীতে রাতের আধারে ওয়াকি-টকি দেখিয়ে রোডে চাঁদাবাজি করার অভিযোগে ৬জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ওসি সেরাজুল হক ।


গ্রেফতারকৃতরা হলো, সারিয়াকান্দির রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মাহাজ্জামান স্বর্ণকারের ছেলে রাজু আহমেদ (২২), একই উপজেলার হাট ফুলবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন মিয়া (২৫), গাবতলীর নারুয়ামালা হিন্দুপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আল-আমিন (২৭), একই গ্রামের মৃত দানিজ সান এর ছেলে মো: জনি (৩৫), ছোট গৌড়দহ গ্রামের মৃত শামসুল হক এর ছেলে শিপন মিয়া (২৯) এবং মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাহমুদ হাসান (৩৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই ছয়জন পরস্পরযোগ যোগসাজসে বিভিন্ন জায়গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন অটো-সিএনজি গাড়ি থামিয়ে চাঁদা আদায় করতো।


জানা গেছে, ১লা জুন রোববার ভোরে গাবতলী মডেল থানার পূর্বপাশে গাবতলী-সারিয়াকান্দি সড়কে হাসনাপাড়া নামকস্থানে ওই ছয়জন সিএনজিতে ছিল। এ সময় পুলিশের টহলগাড়ী এসে জিজ্ঞাসাবাদ করতেই ৪জন দ্রæত পালিয়ে গেলেও রাজু আহমেদ ও সুমন মিয়া নামের ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত ওই ২জনের কাছ থেকে লাইসেন্সবিহীন ২টা ওয়াকি-টকি জব্দ করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ৪জনকেও বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয় পুলিশ।

এ ঘটনায় থানার এসআই আসিফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


Facebook Comments Box

Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!