রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এবি পার্টির নির্বাহী পরিষদের সদস্য পদ নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন এস এ জাহিদ

এম.টি.আই স্বপন মাহমুদ   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
266 বার পঠিত
এবি পার্টির নির্বাহী পরিষদের সদস্য পদ নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন এস এ জাহিদ

আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন কিনলেন এবি পার্টি বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী এসএ জাহিদ সরকার।


আজ ৬ ডিসেম্বর (শুক্রবার) আনুষ্ঠানিক ভাবে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে প্রথম মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসেন, ঢাকা দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, এবি পার্টি বগুড়া জেলা শাখার সদস্য একেএম রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিক নেত্রী আজিজা সুলতানা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এর আগে গত ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া। তিনি বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৮ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৪-২৫ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে ২৮ ডিসেম্বর।

এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৪ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর, ফলাফল প্রকাশ হবে ২৮ ডিসেম্বর।


এনইসির নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ৫-১০ ডিসেম্বর, যাচাই বাছাই ১১-১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, ভোটগ্রহণ ১৯-২০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা হবে ২১ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ১১:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!