রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উৎসব মুখর পরিবেশে শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

আব্দুর রাজ্জাক, সোনাতলা   বুধবার, ০২ এপ্রিল ২০২৫
440 বার পঠিত
উৎসব মুখর পরিবেশে শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

উৎসব মুখর পরিবেশে বগুড়ার সোনাতলায় শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

আজ ২ এপ্রিল বুধবার সকাল থেকে বিদ্যালয় মাঠে ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সুধীজনদের অংশগ্রহণে পরিণত হয় মিলন মেলায়।


সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন।

দিনব্যাপী এই উৎসবে ছিল পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণমূলক আয়োজন ও র‌্যাফেল ড্র।


উপস্থিত অতিথি সাবেক শিক্ষক শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাসনাত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ডাঃ এইচ এম মশিহুর রহমান, বগুড়া জেলা সহকারী শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, চেয়ারম্যান আব্দুল আলীম।


মাসুদ আল আমিন শ্যামল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ বছরের ইতিহাসে শালিখা উচ্চ বিদ্যালয় অগণিত মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে। প্রত্যান্ত পল্লী এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানেও ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টি শুধু শিক্ষার জন্যই নয়, সোনাতলার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও অবদান রেখে চলেছে। এ সময় সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হন।

আরো বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামসুল হক, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক জগদীশচন্দ্র সরকার, সোনাতলা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই, ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমানসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীবৃন্দ।

ওই বিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থী সরকারের উচ্চপর্যায়ে কর্মরত আছে এবং তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখছেন বলে বক্তারা উল্লেখ করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয় ।

Facebook Comments Box

Posted ৭:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০২ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!