বগুড়া শহরের ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ি সরকারপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাহিদুল সরকার। প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক ভিপি ও জিএস নিহার সুলতানা তিথি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভিপি ও জিএস রাশেদুজ্জাম্মান মাসুম, বাদল সরকার, রেজা, মহিলা কাউন্সিলর সুবর্ণা আক্তার মুক্তি, আশরাফুল ইসলাম সঞ্চয়, জেলা মহিলা দলের নেত্রী কামরুন নাহার ও যুবনেতা রবিন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
Posted ১১:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher