পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ উপজেলার পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮মার্চ শুক্রবার বিকেলে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি এম,ডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia