রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আলোর প্রদীপ যুব সংগঠনের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
556 বার পঠিত
আলোর প্রদীপ যুব সংগঠনের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া জেলার আলোকিত সামাজিক সংগঠন আলোর প্রদীপ যুব সংগঠনের ২০২৩-২০২৪ অর্থ বছরে ৪,৮৭,৮২৪.৪৫/-চারলক্ষ সাতাশি হাজার আটশত চব্বিশ টাকা পয়তাল্লিশ পয়সা’র উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

০১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩.০০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল ১৫তম সাংগঠনিক বাজেট ঘোষণা করেন।


আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল এর সভাপতিত্বে বাজেট সভায় সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন এবং কোষাধ্যক্ষ কর্তৃক প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন। সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে প্রস্তাবিত বাজেটে সংশোধনী শেষে এই বাজেট নির্ধারন করা হয়।

আলোর প্রদীপ যুব সংগঠনের ২০২৩-২০২৪ অর্থ বছরের সভায় পুর্ববর্তী ২০২২-২০২৩ অর্থ বছরের আয়–ব্যয় সদস্যদের সম্মুখে তুলে ধরা হয়। ২০২২-২০২৩ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ২,০৯,৫৩০/- দুই লক্ষ নয় হাজার পাঁচশত ত্রিশ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১,০১,৫১৫/- একলক্ষ এক হাজার পাঁচশত পনের টাকা। ২০২২-২০২৩ অর্থ বছরের উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,০৭,৭১৫/- একলক্ষ সাত হাজার সাতশত পনের টাকা।
এছাড়াও ২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৪,৮৭,৮২৪.৪৫/- চারলক্ষ সাতাশি হাজার আটশত চব্বিশ টাকা পয়তাল্লিশ পয়সা ও সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ৩,৭৩,৩৭০/- তিনলক্ষ তিয়াত্তর হাজার তিনশত সত্তর টাকা। সম্ভাব্য উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,১৪,৪৫৪.৪৫/- এক লক্ষ চৌদ্দ হাজার চারশত চুয়ান্ন টাকা পয়তাল্লিশ পয়সা।


সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আহসান কবির বলেন “আমরা সংগঠনের শুরু থেকেই আয়-ব্যয় হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেষ্ট আছি। প্রতিবারই আমাদের বাজেট শতভাগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করি যা সকল সামাজিক সংগঠনের জন্য একটি দৃষ্টান্ত। আমরা যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুদানের ও সদস্যদের দেয়া টাকায় কাজ করি সুতরাং এসব হিসাব জনসম্মুখে প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা হিসাব সবার সামনে আনছি প্রতিবছর”।

Facebook Comments Box


Posted ৪:১২ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!