শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আগামী নির্বাচন হবে জনগনের অধিকার আদায়ের নির্বাচন —সাবেক এমপি কাজী রফিকুল

সোনাতলা (বগুড়া) প্রতিবেদক   শনিবার, ২২ মার্চ ২০২৫
266 বার পঠিত
আগামী নির্বাচন হবে জনগনের অধিকার আদায়ের নির্বাচন —সাবেক এমপি কাজী রফিকুল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হবে জনগণের অধিকার বাস্তবায়নের নির্বাচন। আগামী নির্বাচনে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দেবে। ভোটে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ হবে। ৩১ দফা দাবি যদি বাস্তবায়ন করা হয় এদেশে আর অভাব থাকবে না। দেশে কোন বৈষম্য থাকবেনা।

বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ২২ মার্চ শনিবার ভেলূরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।


জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি কাজী এরফানুল হক রেন্টূ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পাকুল্যা ইউনিয়ননের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলা যুবদলের নেতা জিল্লুর রহমান, পাকুল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন নুরু প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবু, পাকুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক খোকনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Facebook Comments Box


Posted ৯:৫২ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!