রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
83 বার পঠিত
শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাবেক এজিএস ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুব নেতা আমিনুল ইসলাম ডাবলু। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু।
শিবগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোমিনুল ইসলাম চৌধুরী লিটনের সঞ্চালনায় আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজুল হক ডনেল, সহ-সম্পাদক এজাজুল হক, উপ-দপ্তর সম্পাদক আলী ঈমাম রনি, উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ চেয়ারম্যান, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, আজিজুল হক মিলন, শাহানাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা আপেল সরকার, শাফিউল সরকার শাফি, জহুরুল ইসলাম, পান্না মন্ডল, আল-এমরান খন্দকার, ইমরান নাজির,আশরাফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী।

 


Facebook Comments Box


Posted ৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!